ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন – রাকিবুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রাকিবুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। নিজের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও পশুত্বকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই এই ঈদের মূল চেতনা। এই উৎসব আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করুক।”
তিনি আরও বলেন, “স্টার্কট্রি গ্রুপ সবসময় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহক, অংশীদার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের আহ্বান জানান। একই সাথে তিনি কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ করে চারপাশ পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
পরিশেষে, স্টার্কট্রি গ্রুপের পক্ষ থেকে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী-সমৃদ্ধময় জীবনের প্রত্যাশা করে সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান।

