তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যারা বিএনপি করে তারা কখনো সন্ত্রাসী, চাঁদাবাজি করতে পারেনা – শাহআলম

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহআলম কাশীপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারনা করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কাশীপুর বাংলাবাজার গোলাম ডাইংক  সংলগ্ন মাঠ থেকে  নির্বাচনী প্রচারনা শুরু করেন তিনি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ২০০৮ সালে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন। তখন ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছিলো। কিন্তু দেশের জনগণ জানে সেই নির্বাচনে আমি জয়লাভ করেছিলাম। পরবর্তীকে ২০১৮ সালে পূনরায় মনোনয়ন পেলে দল ও জোটের স্বার্থে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়ছিলো। দল আমাকে মনোনয়ন দিলে, জনগণ যদি আমার সাথে থাকে তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতন রুখে দাঁড়াবো আপনাদের সঙ্গে নিয়ে। অন্যায়কারী কখনো আমার কাছে প্রশ্রয় পাবেনা। যারা বিএনপি করে তারা কখনো সন্ত্রাসী, চাঁদাবাজি করতে পারেনা।
এর পূর্বে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমএ আকবর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ বোরহান বেপারী, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুলহাস, বিএনপি নেতা শাহজাহান, সিরাজুল ইসলাম সিরাজ, মনির হোসেন ও এডঃ জাহিদ হাসান রুবেল প্রমুখ।

Related Articles

Back to top button