এডভেঞ্চারল্যান্ড পার্ক দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ তন্ময়ের হ্যাটট্রিকে ইসদাইর সূর্যোদয় জিতেছে
স্পোর্টস রিপোর্টার ॥ গতকাল (শুক্রবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে এডভেঞ্চারল্যান্ড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর ২০ তম দিনের খেলায় ইসদাইর সূর্যোদয় সংসদ ১৩৯ রানের ব্যবধানে নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাবকে শোচনীয়ভাবে পরাজিত করে লীগ শেস করলো। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মাঠ খেলা উপযোগি না থাকায় এদিনের খেলাটিতে আম্পায়ারদ্বয় ৩২ ওভারে নামিয়ে আনেন। সকালে টস জিতে ইসদাইর সূর্যাদয় সংসদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩২ ওভারে তারা ৭ উইকেট খুইয়ে ১৭১ রান তোলে। ওপেনার সেপু ফিরেন ৩৬ রানে। রোহান ফিরেন ২৩ রানে। ওয়ানডাউনে মুসা করেন ২২ রান। অধিনায়ক হেলাল আউট হন ২২ রানে। রবিউল ১৯ এবং অভি ও মিনহাজ করেন ১১ রান। নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাবের আরিয়ান পান ৩ উইকেট। জবাব দিতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব। নবাগত এই দলটি একটা ম্যাচেও জয় পায়নি। ফলাফল রেলিগেশনে পড়লো তারা। ইসদাইর সূর্যোদয়ের স্পিনার তন্ময় বোলিং করতে এসেই কাপন ধরিয়ে দেয় নয়ন শিবিরে। ৪.৫ ওভার বল করে ২ মেডেন ২ রানে পান ৬ উইকেট। এর মধ্যে তার প্রথম ওভারে হ্যাটট্রিক এবং শেষ ওভারে ৩ উইকেট ধসিয়ে দেয় নয়ন মেমোরিয়ালকে। জহির অপরাজিত থাকেন ৯রানে। জয় আউট হন ৫ রানে। লীগে শীর্ষ স্থান পেয়ে চ্যাম্পিয়ণ হয়েছে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী। আজ(শনিবার) লীগের শেষ খেলার মধ্য দিয়ে ২০২১-২২ মৌসুমের খেলা শেষ হবে।
সংক্ষিপ্ত স্কোর ঃ ইসদাইর সূর্যোদয় সংসদ ঃ ১৭১/৭(৩২ ওভার) সেপু-৩৬,রোহান-২৩,মুসা-২২,হেলাল-২২,রবিউল-১৯,অভি-১১,মিনহাজ-১১। অতিরিক্ত-১৯। আরিয়ান-৩/২৯।
নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব ঃ ৩২/১০(১৯.৫ ওভার) জহির-৯,জয়-৫। অতিরিক্ত-১৩। তন্ময়-৬/২,সৌরভ-৩/১৪
