তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীও পালন করে।
রবিবার (২৫ আগষ্ট) দুপুরে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সাধারণ প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়টি বহু বছর পুরনো ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। অত্র বিদ্যালয়টি প্রাচীন একটি বিদ্যালয় হিসেবে এর শিক্ষার মান অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুলনামূলকভাবে উন্নত হওয়ার কথা ছিলো কিন্তু সেখানে প্রতিনিয়ত শিক্ষার মান কমছে এই প্রতিষ্ঠানে। যেখানে প্রধান শিক্ষক পুরো স্কুলের অভিভাবক স্বরুপ সেখানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারনেই আজ স্কুলের এই ভগ্নদশা। স্কুলের ফান্ড আত্মসাৎ, অযোগ্য শিক্ষক নিয়োগ, নিয়োজিত শিক্ষকদের ১৩ মাসের বেতন বকেয়া রেখে রাত ১০টা পর্যন্ত স্কুলের মধ্যে মাদকসেবন ও বহিরাগতদের অপরাজনীতির প্রবেশ থেকে শুরু করে হেন কোন অপকর্ম বাকি রাখে নাই প্রধান শিক্ষক মিজানুর রহমান ও তার মদদপুষ্টরা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, আমরা জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখতে পাই পাশের হার প্রতি বছর বাড়ছে সেখানে আমাদের এই স্বনামধন্য বিদ্যাপিঠের হার প্রত্যেক বছর কমছে। আমরা যখন স্কুলের এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলি এবং ছাত্রদের ১২ দফা দাবি পেশ করি তখন তারা আমাদের সন্ত্রাস ও ক্যাডার হিসেবে আখ্যায়িত করে। আমাদের প্রধান শিক্ষক প্রকাশ্যে এতদিন ক্ষমতাসীনের দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত দিলো এখন যখন উনার পদত্যাগের দাবি উঠে তখন তিনি অন্য দলের ক্যাডারদের সাথে লিয়াজো করা শুরু করেছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নানা হয়রানি শুরু করছে। তাই এখন আমাদের সবার প্রানের দাবি এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষক ও তার মদদপুষ্টদের বহিষ্কার করতে হবে এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের উপর কোন নিপীড়ন না আসে তা নিশ্চিত করতে হবে। যদি এই দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক ও মদদপুষ্টদের বহিষ্কার না করা হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা অনশনের ডাক দিবো এবং পরবর্তীতে আরোও কঠোর কর্মসূচি গ্রহন করবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

Related Articles

Back to top button