তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা

খবর নারায়ণগঞ্জ.কম: কোটার যৌক্তিক সংস্কার এবং কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে অবরোধ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরমুখী সকল সড়ক বন্ধ করে এই অবরোধ শুরু করেন তারা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’, আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে অবরোধের কারণে বিভিন্ন পরিবহন চলাচল করতে না দিলেও, চিকিৎসা জনিত গাড়ি নিজ দায়িত্বে পাড় করে দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, আমরা নিজেদের মত করে কোটার জন্য আন্দোলন করছিলাম, কিন্তু এই সরকার তার কুত্তা বাহিনীদের আমাদের উপর লেলিয়ে দিয়েছে। আমাদের ভাই-বোনদের তারা খারাপ ভাবে মারধর করেছে। আমরা এর বিচার চাই।

অবরোধ শেষে দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে সমাবেশ করে এই অবরোধ কর্মসূচি সমাপ্ত করে শিক্ষার্থীরা। সমাবেশে তারা বলেন, আমরা নিজেদের মত করে কোটার জন্য আন্দোলন করছিলাম, কিন্তু এই সরকার তার কুত্তা বাহিনীদের আমাদের উপর লেলিয়ে দিয়েছে। আমাদের ভাই-বোনদের তারা খারাপ ভাবে মারধর করেছে। আমরা এর বিচার চাই এবং কোটার সঠিক সংস্করণ চাই।

বিকেল ৪টার দিকে নগরীর বিভিন্ন স্থান সরেজমিনে দেখা যায়, দীর্গক্ষণ যাবত আটকে পরা বিভিন্ন পরিবহন আবারো চলাচল শুরু করেছে। তবে যান চলাচল অনেকটাই কম।

Related Articles

Back to top button