তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা

খবর নারায়ণগঞ্জ.কম: পবিত্র ঈদুল আজহার আগের রাতে ২৭-৫-২৬ইং বোধবার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও ফল বিতরণ করেছে বুবলী যুব কল্যাণ সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলি আক্তারের উদ্যোগে ও আয়োজনে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে এ খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু। এ সময় সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুবলি আক্তার বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন ঈদের রাতে অন্তত একবেলা ভালো খাবার খেতে পারে, সে চেষ্টা থেকেই এ আয়োজন। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সারা বছরই মানবিক কাজ চালিয়ে যেতে চাই।

প্রধান অতিথি শফিকুল ইসলাম আরজু বলেন, বুবলী যুব কল্যাণ সংস্থার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত। সাংবাদিক সমাজ সবসময় মানবিক কাজের পাশে থাকবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ঈদের খুশি ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button