আইন-আদালতজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে আইন সহায়তা দিবস পালিত

শেরপুর প্রতিনিধি :
দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারের পাশাপাশি শেরপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আইন সহায়তা দিবস পালন করেছেন।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে
শেরপুরে জেলা আদালত চত্বরে দিবসটি উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা লিগ্যাল এইড এর সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জহিরুল কবির।
এছাড়াও অনুষ্ঠানে শেরপুর ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, সামাজিক ক্ষমতায়ন ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, জেন্ডার জাস্টিস ও ডায়ভারসিটির রিজিওনাল ম্যানেজার আশরাফিয়া রাব্বী, এইচ আর অফিসার মো: শাহিনুর ইসলাম সহ ১৫ জন ব্র্যাক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
