খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ জেএমজেড হেরেছে পাইকপাড়ায়

স্পোর্টস রিপোর্টার :সোমবার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে ২০২২-২৩ মৌসুমের ২য় বিভাগ ক্রিকেট লীগ এর পঞ্চম দিনের খেলায় নবাগত জেএমজেড ক্রিকেট একাডেমী হেরে গেছে। তারা ৭ উইকেটে হেরেছে পাইকপাড়া ক্রিকেট একাডেমীর কাছে। ২য় উইকেট জুটিতে ৮৮ রান করা নবাগত দলটি আর পেরে উঠেনি পাইকপাড়ার বোলিংএর সামনে। ৩৯ ওভারে ১৫০ রানে থেমে যায় তারা। ইয়ামিন ফিরেন ৪৮ রানে,আলিফ ৪৬ রানে আউট হন। ইয়াসিন করেন ১৬,শাহরিয়ার ১০ রান করেন। মুজাহিদুল রানা ও মেহেদী ৩টি করে উইকেট পান। সাব্বির পান ২ উইকেট। জবাবে পাইকপাড়ার ছেলেরা ৩ উইকেট খুইয়ে ১৫৩ রান তোলে। বিপুল সেঞ্চুরি থেকে ১০ রান দূরে ৯০ রানে ফিরেন। সাব্বির করেন ৩৩ রান। রানা ফিরেন ১৫ রানে। তানভীর ২ উইকেট পান।

Related Articles

Back to top button