আল আমিন নগরে জাবেদ,রাসেল,শাহিন,খোকনেরনে উদ্যোগে ধানের শীষের প্রচারণা

খবর নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) সকালে ১৮নং ওয়ার্ডে আল আমিন নগরে জাবেদ,রাসেল,শাহিন,খোকনের উদ্যোগে এই প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আবুল কালামকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
প্রচারণাকালে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম জনগণের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ভূমিকা পালন করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারণা কালে সকলে স্লোগান দিতে থাকে লাগারে লাগা ধান লাগা এবং ধানের শীষে অ্যাডভোকেট আবুল কালামকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান ভোটাদের কাছে।

