তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ২৭ অক্টোবর

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগপৎ আন্দোলনের চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
২২ অক্টোবর বাদ মাগরিব নগর কার্যালয়ে যৌথ সভায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন, নগরের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও ন্যায়ের শাসন কায়েমে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে কেবল আল্লাহভীরু সৎ ও যোগ্য নেতৃত্বই। আমরা ক্ষমতার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে সকল নেতাকর্মীকে উদাত্ত আহবান জানান।

Related Articles

Back to top button