জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু!

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭০) নামে এক কৃষকের মৃত্যুে হয়েছে। রবিবার (৪মে) সকালে উপজেলার সিংগবরুণা ইউনিয়নের মাধববুর-মুরগাচুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিজল হক একই গ্রামের মৃত হাজী অছিমদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, রবিবার সকালে কৃষক শহিজল হক স্থানীয়  উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পাড়ে ঘাস কাটতে যায়। এসময় প্রজেক্টের সেচ পাম্পের সাথে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে শহিজল হক বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই  মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নিহতের ছেলে সওদাগর বাদী হয়ে শ্রীরবদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।

মৎস্য প্রজেক্ট মালিক উকিল মিয়া বলেন, কিভাবে খুঁটির জিআই তার বিদ্যুতায়িত হয়েছিলো তা আমার জানা নেই।

শ্রীবরদী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ  এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থকনায় একটি ইউডি মামলা হয়েছে।

Related Articles

Back to top button