জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের কুড়িকাহনিয়া ইউনিয়নে ভিজি এফ’র চাল বিতরণ

শেরপুর প্রতিনিধি:
মানবিক সহায়তার আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুরের শ্রীবরদীর কুড়িকাহনিয়া ইউনিয়নে ভিজি এফ’র চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৬ এপ্রিল) কুড়িকাহনিয়া  ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যন মো. ফিরোজ খান নুন ২ হাজার ১ শত ৪৯ জন উপকারভোগির মাঝে প্রত্যেককে ১০ কেজি করে  ২১.৪৯০ মেট্রিক টন   চাল বিতরণ করেন। এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা  শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোতালেব , ইউপি সচিব মো. এমারুল জাহিদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যসহ ও এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ।

Related Articles

Back to top button