তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে ১৪৮ মোবাইলসহ তিনজন গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়ি বহরে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আসামিদের কাছ থেকে ১৪৮টি মোবাইল উদ্ধার করা হয়। যারমধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মুঠোফোন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার কাঁচপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। 

তারা হলেন, রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব ও মিন্টু মিয়া।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী, ৮ ডিসেম্বর (রোববার) রাতে মোগরাপাড়া এলাকায় সমন্বয়কদের গাড়ি আটকে মোবাইল ছিনতাই হয়। পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button