তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

একটা গাছ সদকায়ে জারিয়া হিসেবে কাজ করে – এড. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা পরকালের শান্তির জন্য অনেক ধরনের কাজ করি। একটা গাছ সদকায়ে জারিয়া হিসেবে কাজ করে কারন গাছ থেকে ফল, ফুল, অক্সিজেন সহ নানা উপকরন পেয়ে থাকি। দেশে বর্তমানে গাছের সংখ্যা কম। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পূর্বের ন্যায় সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছেন। তাই আপনাদের সকলের উচিত এ কর্মসূচী সফলভাবে পালন করা।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবেন। তাই শুধুমাত্র গাছ লাগালেই হবেনা এর পরিচর্যা করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, এড. রফিক আহমেদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button