তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা

খবর নারায়ণগঞ্জ.কম :
আগামী ১৬ ও ২৪ জুলাই সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও উল্টো রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) মহানগর বিএনপির উদ্যোগে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
সভাপতি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আর এটা গড়তে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এখানে কেউ নিগৃহীত, নির্যাতিত হবে সেটা হবেনা; সকলের অধিকার সমান।
সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন, ৫ আগষ্ট পরবর্তী আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের রথযাত্রা ও উল্টো রথযাত্রা সফলভাবে অনুষ্ঠিত হয় সেজন্য মহানগর বিএনপি আপনাদের পাশে আছে। সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, ব্যবসায়ী সরোজ কুমার সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ সাহা, পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, হিন্দু মহাজোটের নেতা গৌরাঙ্গ সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল সাহা, গৌড় নিতাই জিউর আখড়া মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম জোসেফ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button