তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা প্রশাসককে বিতর্কিতদের ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসকের পাশে ভীর করতে দেখা যাচ্ছে বিতর্কিত ও আওয়ামী লীগের দোষরদের। খোঁজ নিয়ে জানা যায় গত ২৯/০১/২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সংঙ্গে দেখা করে বাংলাদেশ শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কওসার আহমেদ পলাশের অন্যতম সহযোগী নানা অপকর্মের হোতা হালিম খানের ছেলে রনি ও তার সাঙ্গপাঙ্গরা।
বিগত সময়ে এরা পলাশ ও সাবেক এমপি শামীম ওসমানের ছত্র ছায়ায় এলাকায় নানা অপকর্ম করে বেড়িয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও এরা পলাশের সাথে সরাসরি জড়িত ছিলো বলে জানা যায়। কিন্তু বর্তমানে পলাশ পালিয়ে গেলেও এলাকা ছাড়েনি তার সাঙ্গপাঙ্গরা। মুলত আলীগঞ্জ এলাকায় পলাশের একক প্রভাব বিস্তার থাকাতে আলীগঞ্জের লোকাল বিএনপি নেতারাও পলাশের লোকজনের সাথে লিয়াজু করে চলছে। তাই হালিম খান ও তার ছেলে এলাকায় কিছু বিএনপি নেতাদের মেনেজ করে ও কথিত সমন্বয়ক পিয়াসের আত্নীয় হওয়ার সুবাদে এরা এখনও এলাকায় বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। রনি মূলতো মাই আলীগঞ্জ নামে একটি ফেসবুক পেজ খুলে সেখানে কাওসার আহমেদ পলাশের প্রচার প্রচারণা চালাতো। রনির বাবা হালিম খান ছিলো পলাশের সকল অপকর্মে সহযোগী ।
 আর কথিত সমন্বয়ক পিয়াশ মূলতো পলাশের এজেন্ট হয়ে কাজ করে। তাই পিয়াশকে কখনো পলাশের বিরুদ্ধে একটি কথা বলতেও দেখা যায়নি বরং এখন নিজ আত্মীয়দের বাঁচাতে সমাজে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে। বিগত সময়ে এরা শেখ রাসেলের নামে ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করলেও এখন ভোল পাল্টে আলীগঞ্জ প্রিমিয়ার লিগ নাম দিয়ে মাঠে আসতে চায়। এরই ধারাবাহিকতায় এরা এখন নবাগত ডিসিকে ফুল দিয়ে বিতর্কিত করে এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে। এই আওয়ামী দোষরদের অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হলে ভবিষ্যতে আর কোন আওয়ামীদালাল এ ধরনের সাহস করবেনা বলে মনে করছে সচেতন মহল।
সমন্বয়ক পিয়াসের বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি মুনা জানান, আমাদের  ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক কমিটি নেই। পিয়াস কোন সমন্বয়ক না।

Related Articles

Back to top button