খেলাধুলাতাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কামাল সরদার স্মরণে ফুটবল টূর্নামেন্টে টিপু – খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে

খবর নারায়ণগঞ্জ.কম :
মরহুম কামাল কামাল সরদার স্মৃতি স্মরণে আমলাপাড়া ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে আমলাপাড়া গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্নে আমলাপাড়া এলাকাবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ১৯৮৮ সালে ফ্যাসিষ্ট স্বৈরাচারী এরশাদের প্রেতাত্মারা কামাল সরদারকে হত্যা করেছিলেন, তার স্মরণে আমলাপাড়া বাসী টুর্নামেন্ট করছেন। খেলাধুলা মাদক থেকে যুবকদের দূরে রাখে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমান গংরা তাকে হত্যা করেছিলেন, আমরা প্রতিবাদ করেছিলাম। সেই সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আমলাপাড়া এসেছিলেন। তার স্মরণে টূর্নামেন্টকে আমরা সাধুবাদ জানাচ্ছি।
উদ্বোধনী খেলায় ব্রাদার্স স্কোয়াড ও আয়শা স্পোর্টিং ক্লাবের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কে.বি.সাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার, কে.বি.সাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান খোকন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ রবিউল ইসলাম জমজম সহ আরো উপস্থিত ছিলেন, মোঃ দুলাল সরদার, মোঃ মানিক সরদার, মোঃ বিকি সরদার, মোঃ হিরা সরদার, মোঃ মানিক চান, মোঃ মেহেদী হাসান সনি। পরিচালনায় ছিলেন, মাসুৃম, ওহিদ, জয়, অনিক, ইমন, রাহাত, নাঈম, কাইফ, সাহিল, সামির, সিয়াম প্রমুখ।

Related Articles

Back to top button