দেশকে ধ্বংসের চেষ্টা চলছে, আমাদেরকে সজাগ থাকতে হবে – শামীম ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিববার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা স্বাধীনতার বিরোধী এসব শকুনরা বিএনপি-জামাত নয়। এরা সুন্দর সুন্দর চেহারার মানুষ। নেত্রী একাই সবকিছু মোকাবেলা করছেন। তিনি বলেছেন, কোন বসাবসি নেই। যার নির্বাচন করতে ইচ্ছে সে আসবে এবং যার ইচ্ছে নেই সে আসবেনা। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, তিনি দেশের সম্পদ। আমাদের আগামীর প্রজন্মের ভবিষ্যত। শেখ হাসিনাকে হারালে বাংলাদেশ পথ হারাবে। আমাদের দলর কি খারাপ মানুষ নেই, বিএনপি বা অন্য দলে কি ভালো মানুষ নেই, আছে। আগামী ৩/৪ মাস দেশকে ধ্বংসের চেষ্টা করা হবে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের লড়াই করেছি, আপনাদেরকে আপনাদের লড়াই করতে হবে। আমি রাজনীতি করতে আসছি, ধান্ধা করতে আসিনি। এ দেশকে ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বাঁচাতে সবাইকে একসাথে মাঠে নামতে হবে।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলে,সিনিয়র সাংবাদিকদের বলবো, অনেক নামধারী সাংবাদিক আছে যারা সিনিয়র সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করছে। তাদের ব্যাপারে খোঁজ নিন। আমরা এমন একটি দেশ চাই যেখানে, আমার মেয়ে রাত ১০ টায় বাসা থেকে বের হবে কিন্তু আমি ভয় পাবোনা। এমন একটি দেশ আমরা আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই যেখানে মাদক, সন্ত্রাসী, দূর্ণীতিবাজরা থাকবেনা।
জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলা চেয়ারম্যান এম.এ রশিদ, জেলা পরিষদের সিইও এম.এম মাহমুদুর রহমান, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, সাদিয়া আফরিন, সীমা রানী পাল, মাসুম আহমেদ, মিয়া মোঃ আলাউদ্দিন, আনছর আলী, মুজিবুর রহমান প্রমুখ।


