তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান

খবর নারায়ণগঞ্জ.কম:
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
তিনি বলেন, জুলাই’২৪ গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়টিতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায়ের পথে থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ২০২৫ সাল হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার বসন্তকাল। ইসলামকে দূরে রেখে কখনো ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়।
গতকাল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা কার্যালয়ে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
মাওলানা দ্বীন ইসলাম বলেন, ছাত্রসমাজের মাধ্যমে জনগণকে সংগঠিত করে স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের পীর সাহেব চরমোনাই যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা আলেম সমাজের জন্য গর্বের বিষয়।”
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুহাম্মাদ আলী বলেন, রমজান মাসকে কাজে লাগিয়ে দ্বীনের দাওয়াত ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী মূল্যবোধ প্রচার করতে হবে।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য আশরাফ আলী
নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মুহাম্মাদ সজিব হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জুবায়ের হোসাইন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এইচ.এম. শাহীন আদনান, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা রেজাউল করীম, নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক: নাইমুল ইসলামসহ নেতৃবৃন্দ।

