তাজা খবরথানার সংবাদবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দরে বিকাশের এজেন্ট ব্যবসায়িকে ফাঁকা গুলি ছুঁড়ে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই

বন্দর প্রতিনিধি: বন্দরে বিকাশের এজেন্ট ব্যবসায়িকে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক ছড়িয়ে তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

রনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাবার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুইজন দুর্বৃত্ত আমার পথরোধ করে। একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় এবং সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। তিনি জোড়াজড়ি করলে এসময় তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তারা একটি মোটরসাইকেলে পালিয়ে যায়। যাবার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

Related Articles

Back to top button