প্রতিদ্বন্দ্বীতা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
যুব কল্যান তহবিল থেকে ২০২৪-২৫ অর্থবছরের নির্বাচিত যুব সংগঠন সমূহকে জেলা ভিত্তিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
সভাপতি তার বক্তব্যে বলেন, পৃথিবীতে প্রতিদিন অনেক পরিবর্তন হচ্ছে। যুব সংগঠন গুলোকে বলবো আপনাদের কর্মপরিকল্পনায় আরো নতুনত্ব নিয়ে আসতে হবে। নয়তো পৃথিবী এগিয়ে যাবে আর আমরা পিছিয়ে থাকবো। আপনার জীবনকে আপনি কিভাবে কোথায় নিবেন সেটা আপনার চ্যালেঞ্জ। আপনার লক্ষ্য যাই হোক প্রতিদ্বন্দ্বিতা করেই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। যারাই সফলতা পেয়েছে তারা সকলেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে উত্তির্ণ হয়েছে। আর সালমা বা তার মত যারা সমাজে আছে তারা বোঝা নয় আমাদের সম্পদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, যুব উন্নয়নের উপ পরিচালক হাসিনা মমতাজ, সহকারী পরিচালক মাসুদ মজুমদার প্রমুখ।
