তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার পরামর্শ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার পরামর্শ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত
২৩শে মে রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ মোহাম্মদ হাসান এর সঞ্চালনায় আই জে এ বি মিলনায়তনে জেলা পরামর্শ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির তত্ত্বাবধানে ২০২৫-২৬ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট পরামর্শ পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।