জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে গড়জরিপা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গড়জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম ফজলুল হক। তিনি বলেন বর্তমান  সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আগামী ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এর আগে তিনি সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, সার ও সার বিতরণ করেন। বিভিন্ন উ গড়জরিপা ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুর রহমান বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সুজন রেজা প্রমুখ। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও ওই ইউনিয়নের কয়েক শতাধিক সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button