জাকির খানের মুক্তিতে জেলাজুড়ে নেতাকর্মীদের নানা আয়োজন

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান আগামী রোববার সকালে আদালত থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছেন। তার মুক্তি উপলক্ষ্যে পুরো জেলায় তার নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
জানা গেছে, চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান। তবে এতোদিন তিনি কারাগারে ছিলেন।
সাব্বির আলম হত্যা মামলায় খালাস পাওয়ার পরে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল জানান, “জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩০টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি দুটি মামলায় জামিনে আছেন। আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছেছে, তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
জানা গেছে, জাকির খানের মুক্তির খবরে তার অনুসারী ও নেতাকমীরা বিশাল মিছিল নিয়ে কারাগারের সামনে জড় হবেন। ফুল ও মালা নিয়ে তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি রয়েছে। আবার সে হিসেবে অনেকে নানা প্রস্তুতি গ্রহণ করেছেন।

