ভোট আপনার পবিত্র আমানত, এটা নষ্ট করবেন না – সেলিম ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী।
এসময় সেলিম ওসমান বলেন, আমার বেঁচে থাকার কথা ছিলোনা। পত্রিকার মাধ্যমে জানতে পেরে সাধারণ জনগণ আমার জন্য দোয়া করেছে বিধায় আমি পূণরায় আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমার একটাই ইচ্ছা, সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করবো। কে কোন দল করেন সেটা মূখ্য বিষয় নয়, কিন্তু নারায়ণগঞ্জ – ৪ ও ৫ আসনে কোন অশান্তি চাই না। সকলের কাছে অনুরোধ করবো আমাকে ভোট দিন আর নাই দিন দয়া করে ৭ তারিখ সকালে কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রদান করবেন। কারন ভোট আপনার পবিত্র আমানত, এটাকে নষ্ট করবেন না।
ফজর আলী বলেন, আপনাদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। আমাদের এলাকায় যেসকল উন্নয়ন হয়েছে তার পিছনে যে মানুষটির অবদান রয়েছে তিনি হলেন সেলিম ওসমান। তাই সাত তারিখ লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে পূণরায় নির্বাচিত করুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, হোসিয়ারী সমিতি এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর এম.এ রাসেল, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
