তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :
‎নারায়ণগঞ্জে ফুটপাত হতে অবৈধ হকার উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে সহমত পোষণ করে প্রাইম ওয়াসিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে চাষাড়য় মুল অভিযানে যোগদেন।
‎সোমবার (১৩ই এপ্রিল) দুপুরে মিশনপাড়া থেকে থেকে একটি মিছিল নিয়ে উচ্ছেদ অভিযানে যোগদান করেন তিনি।
‎সোহেল বলেন, আজ হকার উচ্ছেদ করতে এসে দেখি ফুটপাত পুরো খালি। উচ্ছেদ করার আগেই উচ্ছেদ হয়ে গেছে। আজকে যেমন হকার মুক্ত ফুটপাত দিয়ে সুন্দর করে মানুষ হাঁটছে, সামনের দিনগুলোতে ঠিক এমনই হকারমুক্ত ফুটপাত দেখতে চাই। নারায়ণগঞ্জের মানুষের চলাচলের সুবিধার্থে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের এ উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে নেতাকর্মী ভাইদের নিয়ে উচ্ছেদ অভিযানে যোগ দিয়েছি। আমরা চাই আজকের পর থেকে ফুটপাতে কোন হকার বসবে না। হকারদের যদি কেউ উস্কে দিয়ে থাকেন এবং এর পিছনে কোন ইন্ধনদাতা থাকেন তাহলে তাকে আমরা ছাড়বো না।
‎এ সময় উপস্থিত ছিলেন, লিখু, মোজাম্মেল, আনিস, সেতু, জিল্লুর, সাব্বির, রকি সহ অন্যান্যরা।

 

Related Articles

Back to top button