তাজা খবরথানার সংবাদমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রদ্ধা নিবেদন

খবর নারায়ণগঞ্জ.কম: লাখ শহীদের রক্তে গড়া এই স্বাধীনতার নতুন বাংলাদেশের পতাকা। আজ মহান স্বাধীনতা দিবস। লাখ শহীদদের স্বরনে বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬শে মার্চ) সকালে চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

‎এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, সহ সাধারণ সম্পাদক অজয় সুত্রদর, সাংগঠনিক সম্পাদক সুব্রত সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি তুলষী ঘোষ, জেলা কোষাধ্যক্ষ পিন্টু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেওরি সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button