তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের পরিচিতি সভা ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
খবর নারায়ণগঞ্জ.কম :
আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের পরিচিত সভা ও শীতবস্ত্র ( কম্বল) বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বাদ আসর আলীগঞ্জ পলাশ নগরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম, আরজুদা বেগম খুকি, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ হুমায়ুন কবির, ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, দাপা ইদ্রাকপুর ইউনিট শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক টিক্কা, আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফারুক আকন, পাগলা শাখার সহ-সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সমাজসেবক হাজী মোঃ আব্দুল হালিম খান, মোঃ ওয়াসিম আবদুল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মোঃ হাবিব খন্দকার প্রমুখ।
পরিচিতি পর্ব শেষে সংগঠনের পক্ষ থেকে এলাকার দুঃস্থ অসহায় শতাধিক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

