বেশী বাড়বেন না, বেশী বাড়লে পড়ে যাবেন – এড. সাখাওয়াত
খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এ র্যালীর আয়োজন করা হয়।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রমান করেছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদল একটি শক্তিশালী সংগঠন। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব সংগঠিত হয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং এ দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। এছাড়াও গত ১৫ বছর নারায়ণগঞ্জ সহ সারা দেশকে যারা শোসন করেছে, নির্যাতন, গুম, খুন করেছে এবং এই গুম, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ব্যালট বাক্সে বন্ধি করে, একদলীয় বাকশাল কায়েম করে দূর্ণীতির মাধ্যমে সেই ৭৫ এর মত বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এ সভা থেকে আমরা বলতে চাই, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেউ এ দেশে থাকতে পারবেনা। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, যারা গত ১৫ বছর সন্ত্রাসী কর্মকান্ড করেছে, গুম, খুন করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার করে শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দেরা ফ্যাসিষ্ট হাসিনার দোসরদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করবে।
তিনি আরও বলেন, যারা গত ১৫ বছর সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ওসমান পরিবারকে সহযোগিতা করেছেন, তাদের দোসর যারা এখনো নারায়ণগঞ্জে আছেন তাদেরকে বলে দিতে চাই, কোন ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক সংগঠনে তাদের স্থান হবেনা। যদি কোন সংগঠন তাদেরকে স্থান দেয় তাহলে যুবদলকে নিয়ে তাদেরকে প্রতিরোধ করা হবে। কযেকদিন পূর্বে আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, যারা গত ৫ আগষ্ট রাজপথে থেকে পরিক্ষা দিয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। আর যারা নতুন সেজেছেন, গত ১৫ বছর সরকারের লেজুড়বৃত্তি করেছেন ওসমান পরিবারের দালালী করেছেন, বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়েছেন তারা চিহ্নিত। যুবদল তাদেরকে চিহ্নিত করে রেখেছে। বেশী বাড়বেন না, বেশী বাড়লে পড়ে যাবেন।
বক্তব্য শেষে একটি বর্ণাঢ্য র্যালী খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বর হয়ে মন্ডলপাড়া গিয়ে শেষ করে।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা ডাঃ মুজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

