তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সন্ত্রাসী সীমা আক্তার ও ডাকাত শাহিনুর বাহিনী কতৃক দখলকৃত বাড়ি মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

 

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কথিত লেডি সন্ত্রাসী সীমা আক্তার ও তার সহযোগী ডাকাত শাহিনুর বাহিনীর ক্রমাগত হয়রানি বন্ধ এবং জোরপূর্বক দখলকৃত বাড়ি মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী তাসনুভা জাহান পারুলের উদ্যোগে আজ এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
​রবিবার (৭ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসনুভা জাহান পারুল অভিযোগ করেন, আড়াইহাজারের চিহ্নিত লেডি সন্ত্রাসী সীমা আক্তার এবং তার সহযোগী ডাকাত শাহিনুর ও তাদের বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় নানা সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রটি অন্যায়ভাবে তার বাড়ি দখল করে রেখেছে এবং প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও বলেন, ২০০৪ সালে তার বাবা সীমাকে তালাক প্রদান করেন। তারপর থেকে তিনি তার অন্য ঘরের সন্তান ও সন্ত্রাসীদের সাথে নিয়ে বাড়ি দখলের জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা করছেন। এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকেও তিনি কোন সহযোগিতা পান নি।
​সন্ত্রাসী ও ডাকাত বাহিনীর হাত থেকে নিজেদের পৈতৃক ও বৈধ সম্পত্তি উদ্ধার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম আজাদ এবং প্রশাসনের জরুরি ও দৃষ্টান্তমূলক হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাসনুভা জাহান পারুল ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button