তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি-জামায়াত জোটের নাশকতা রোধে রাজপথে আছি এবং ভবিষ্যতেও থাকবো আজমেরী ওসমান

খবর নারায়ণগঞ্জ.কম :
অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী ৭ম দফার প্রথম দিন হরতাল অগ্নিসংযোগ কর্মসুচির বিরুদ্ধে নগরীতে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির ডাকা ৭ম দফায় ৪৮ ঘন্টার অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ মটর শোভাযাত্রা করা হয়।
হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে মটর শোভাযাত্রাটি শহরের কলেজ রোড এলাকা থেকে শুরু হয়ে শহরের মুল সড়ক ও মহাসড়ক হয়ে নিতাইগঞ্জ, ফতুল্লা হয়ে পূনরায় কলেজ রোড এলাকায় এসে শেষ হয়।
এ সময় আজমেরী ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ বিশ্ব দরাবারে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই তার হাতকে শক্তিশালী করতে বিএনপি-জামায়াত জোটের অবৈধ হরতাল, অবরোধের বিরুদ্ধে আমরা রাজপথে আছি এবং ভবিষ্যতে ও থাকবো। নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button