তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ছাত্র ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য নববর্ষবরণ উৎসব আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি:
পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ জেলা কার্যালয়ে এক বর্ণাঢ্য নববর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং প্রাণবন্ত আলাপচারিতা। সংগঠনের নেতাকর্মীরা বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার বর্তমান নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
এসময় জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এই দিনটি আমাদের নতুন করে সাম্য, মানবিকতা ও প্রগতির চেতনায় উদ্বুদ্ধ করে। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গঠনে আমাদের এগিয়ে আসতে হবে।
উৎসবটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে নববর্ষের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
