জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দসাক্ষাৎকার

শেরপুরে  মোটরসাইকেল ও অটোরিক্সা সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।শুক্রবার (০৯ জুন) বিকালে পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী রবিন মিয়া (২২) গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে।  রবিন ঢাকা বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন আগে রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার বিকালে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা  এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর বাজারে অটো রিক্সার সঙ্গে সংঘর্ষ হয়।  সংঘর্ষে ঘটনাস্থলেই রবিন নিহত হয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button