তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন

খবর নারায়ণগঞ্জ.কম : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে শহরজুড়ে বিশাল শোডাউন করে আনন্দ র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেল চারটায় শহরের মিশনপাড়া মোড় থেকে দুই শতাধিক মোটরসাইকেলসহ পিকআপ ভ্যানে সাউন্ড সিস্টেম বাজিয়ে ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। আনন্দ র‌্যালিটি জেলা জুড়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  আবারও মিশনপাড়া মোড় এসে শেষ হয়।
এসময়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্লোগান দেয়, স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল, হোক সফল হোক। এছাড়াও শ্লোগান দেয় ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই । শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
এসময়ে আনন্দ র‌্যালিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলাসহ ওয়ার্ড এবং ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button