তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থায় ইসলামী আন্দোলন উদ্বিগ্ন – মুফতি মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাবের উপর সন্ত্রাসীদের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, সামনে ঈদুল আযহাকে কেন্দ্র করে সম্প্রতি কিশোর গ্যাংয়ের উৎপাত, পাড়ায় মহল্লায় চুরি, ছিনতাই, মাদক সহ নানা অপকর্মের সয়লাব হয়ে গেছে।
 মাসদাইর পুলিশের উপর ও দেওভোগ বাঁশামলিতে র‌্যাবে উপর হামলা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে। যাদের দ্বারা সন্ত্রাস দমন ও নির্মুল হবে তাদের উপর হামলা সেটা উদ্বেগের বিষয়।
আজ মঙ্গলবার (১৯ মে) রাত ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাও. হাবীবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ।
তিনি আরও বলেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুবই উদ্বিগ্ন। হামলাকারী সন্ত্রাসীদের যদি উপযুক্ত বিচার না হয় তাহলে তারা আরো বেপরোয়া হওয়ার আশংকা রয়েছে। তাই সংশ্লিষ্টদের এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানাই।

Related Articles

Back to top button