জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানান।
এর আগে আজ বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।



