তাজা খবরধর্ম ও শিক্ষামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল হিসেবে নজির স্থাপন করেছে – আইজিপি

খবর নারায়ণগঞ্জ.কম :
আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে তিনি আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় আইজিপি আব্দুল্লাহ আল মামুন সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি নারায়ণগঞ্জে বহুবার এসেছি। এখানকার পরিবেশ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা কাজ করছে তারা সুন্দর একটি পরিবেশ বজায় রেখেছে। আমরা যার যার অবস্থান থেকে নিজেদের দ্বায়িত্ব পালন করছি। সকল মহলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করছি। প্রধানমন্ত্রী জঙ্গীবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন সে অনুযায়ী আমরা কাজ করে চলেছি। যার ফলে বাংলাদেশ সারাবিশ্বে একটি রোল মডেল হিসেবে নজির স্থাপন করেছে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। তারপরেও কিছু দুষ্কৃতিকারী চক্র যখনই সুযোগ পায় তখনই একটি অঘটন ঘটানোর চেষ্টা করে।
তিনি আরও বলেন, আমরা সকল ধর্মের মানুষরা মিলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টি করেছি সেই ঐতিহ্যকে তারা নষ্ট করতে চায়। আমি চাইনা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য সৃষ্টি করেছি সেটা নষ্ট হোক। আজকে কিন্তু শেষ দিন। অপকর্মটা কখন করে, যখন আরতি শেষ করে সবাই আরাম করতে যায় তখনই তারা একটা অঘটন ঘটায়। এতে করে সারাদেশে একটি আতংকের সৃষ্টি হয়। এতে ধর্মীয় উৎসাহ উদ্দীপনা সেটা নষ্ট করে ফেলে। আজকে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, সবাই সর্তক থাকবেন। কোন অপকর্ম করতে আসলে তাকে ধরে ফেলবেন আর যদি না পারেন তাহলে চিনে রাখবেন আমরা তাকে ধরবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, ডিআইজি হায়দার, অতিরিক্ত ডিআইজি নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, এফবিসিসিআই এর পরিচালক ও আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, কৃষ্ণ আচার্য্য সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।

 

Related Articles

Back to top button