তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

এস.এস.সি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে আই সি এ বি থানা কার্যালয়ে ১৩ ফেব্রুয়ারি’২৪ বিকাল ৫টায় সারা বাংলাদেশে শুরু হতে যাওয়া এস এস সি ও দাখিল সমমান পরিক্ষা ২০২৪ এর পরিক্ষার্থী দের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর সভাপতিত্বে   দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন, আগামী ১৫ তারিখ আপনাদের পরিক্ষা শুরু হবে যা জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আপনারা ভালো ফলাফল করে ইসলাম দেশ জাতি,পরিবার ও সমাজের কল্যাণে বিশেষ ভুমিকা রাখবেন এই প্রত্যাশি রাখি। আপনাদের জন্য দোয়া রইলো।এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মোঃ আমির হামজা ও সাধারণ সম্পাদক মোঃ আবরারুল করিম।

Related Articles

Back to top button