তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চার শহীদের খুনিদের এখনো বিচার না হওয়া হতাশার” ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি :
চার শহীদের খুনিদের এখনো বিচার না হওয়া হতাশার” ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা।
২০০২ মালিবাগে মসজিদ রক্ষার আন্দোলনে শহীদদের স্বরণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অদ্য ১৫আগস্ট’২৫, শুক্রবার, আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি সাইদুল ইসলাম সিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদ এর সঞ্চালনায় ২০০২সালের ১৫ আগস্ট মালিবাগ বাইতুল আজিম শহিদি মসজিদ রক্ষার আন্দোলনে শহীদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কর্মী হাফেজ আবুল বাশার ও সদস্য রেজাউল করীম ঢালী সহ চার শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতি সাইদুল ইসলাম সিয়াম তার বক্তব্যে বলেন,
২০০২ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের প্রশাসনের হাতে রক্তে রঞ্জিত হয়েছিল মালিবাগ বায়তুল আজিম জামে মসজিদ। মসজিদকে অবৈধভাবে মার্কেটে রুপান্তরিত করার প্রতিবাদে জড়ো হওয়া জনতার ওপর অতর্কিত গুলি চালিয়ে মুহুর্তেই চারটি তাজা প্রাণ শহীদ করে এবং ইট পাটকেল নিক্ষেপ ও গুলি চালিয়ে প্রায় অর্ধশতাধিক বিক্ষুব্ধ তাওহীদী জনতাকে রক্তে রঞ্জিত করেছিল।
সেই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কর্মী হাফেজ আবুল বাশার ও সদস্য রেজাউল করীম ঢালী সহ চারজন শহীদ হন, এবং অনেক মানুষ আহত হয়। কিন্তু খুবই পরিতাপের বিষয় হলো যে,সেই মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনার জন্য ন্যূনতম অনুশোচনাও করেনি বিএনপি জোট সরকার। আহত ও নিহত শহীদ পরিবারগুলো এখনো পায়নি কোন সুবিচার। বাংলাদেশের মত একটি মুসলিম রাষ্ট্রে মসজিদ রক্ষার আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এখনো না হওয়া খুবই হতাশার। আমরা খুনি ও হুকুম দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক তাশফি মাহমুদ সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান ও দাওয়াহ্ সম্পাদক রায়হান ইসলাম রানা সহ প্রমূখ দায়িত্বশীলবৃন্দ।

Related Articles

Back to top button