তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাসম্পাদকের পছন্দ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মটর মেকানিক ইউনিয়ন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়ন রেজি নং – না:গঞ্জ-০১১ এর সকল কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) পাগলা নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়ন পাগলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়ন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম জাকির এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হাজী মো: আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার কার্যকরী সভাপতি মোঃ বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়ন এর কার্যকরী সভাপতি সুলতান চৌধুরী হিরন, সহ-সভাপতি মনা বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম কাজী, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রচার সম্পাদক সজিব মল্লিক সহ সকল কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

