তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দেশীয় বন্দুক ও পিস্তল সহ ৩ সন্ত্রাসী র‌্যাবের হাতে গ্রেফতার

খবর নারায়ণগঞ্জ.কম:

দেশীয় বন্দুক ও পিস্তল সহ ৩ সন্ত্রাসী র‌্যাবের হাতে গ্রেফতার।

গত ১৯ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর এলাকা থে‌কে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় বন্দুক ও পিস্তল সহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার ক‌রে র‌্যাব-১১।

১৯ মে রা‌তে পরস্পর যোগসাজশে সৈয়দপুর এলাকায় অবস্থান করে। এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় র‌্যাবের এক‌টিদল উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।

‌গ্রেফতারকৃতরা হ‌লেন, নারায়ণগঞ্জ সদর থানার বাড়ীর টেক এলাকার বাড়ীর আঃ সামাদের ছে‌লে মোঃ সোহেল (৩৩), মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মোক্তারপুর এলাকার আলী আক্কাসের ছে‌লে রহিম বাদশা (৩৫), মোঃ আলী আকবরের ছে‌লে মোঃ প্রভাত হোসেন (৩৫)। গ্রেফতা‌রের সময় আসামী‌দের কাছ থে‌কে ১টি ১২ বোর একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরী পিস্তল, ২টি সুইচ গিয়ার এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষ‌য়ে র‌্যাব জানায় , গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই সহ অন্যান্য ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখে এবং চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্ম সহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃক্সখলা সৃষ্টি করা, নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে এবং ১নং আসামী মোঃ সোহেল (৩৩) এর নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামালা নং- ২০/১৮৬, তারিখ ১১/০৫/২০১৩ ইং রুজুকৃত মামলায় পলাতক আসামী ছিল। সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ সর্বদা তৎপর রয়েছে এবং সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button