তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম:

নিবন্ধিত নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, করবী সিটি প্লাজা-৩ এ ।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় কম্বল বিতরণ করা হয়েছে ।
নিউজ টু নারায়ণগঞ্জ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো: ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে একশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি বক্ত্যব্যে বলেন শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। নিউজ টু নারায়ণগঞ্জ এই বহুল প্রচারিত গণমাধ্যমটি দেশ ও বিদেশে সরেজমিন সংবাদ সংগ্রহ করে নিয়মিত সংবাদ প্রকাশ করে দেশের মাটিতে উজ্জল দৃষ্টান্ত গড়েছেন ,পাশাপাশি মানুষের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নূর কুতুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে চাষাড়া সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার এজিএম মোঃ রুমন ও এজিএম সেলিম, নারী সংগঠনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী নেত্রী জাহানারা, আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন প্রমূখ ।

সভাপতির বক্তব্যে মোঃ ইব্রাহীম খলিল বলেন, শীতবস্ত্র বিতরণের বিষয়ে শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে শীতপ্রবণ অঞ্চলের শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল। নারায়ণগঞ্জ জেলাপ্রশাসক মোঃ রায়হান কবি এ বিষয় জানতে পেরে নিউজটুনারায়ণগঞ্জ এর এমন উদ্যোগকে প্রশংসা করে বলেন ভবিষ্যতে এই গণমাধ্যমটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন ।

Related Articles

Back to top button