তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার পুলিশ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারী তার সরকারি পিস্তলটিও লুট করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিন ছিনতাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এবং সরকারি দুটি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Related Articles

Back to top button