আপনারা স্বচ্ছ ও সামাজিক লোক আপনারা নির্ধারন করবেন – পান্না মোল্লা
খবর নারায়ণগঞ্জ.কম :
৩১ দফা বাস্তবায়নে এবং ফতুল্লা থানা সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ভুইগড় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপিকে নিয়ে নানাভাবে, নানা জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। আমি মনে করি এটা কখনো সফল হবেনা। ছাত্র-জনতার যে অভ্যূত্থান সেটা আমাদের দেশে যুগে যুগে হয়েছে। নেতা নির্বাচন করা আপনাদের দ্বায়িত্ব। আপনারা স্বচ্ছ ও সামাজিক লোক আপনারা নির্ধারন করবেন। কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যুর স্থান বিএনপিতে হবেনা।
অনুষ্ঠানে আবু তাহের মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম.এ আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী বাবুল, আলাউদ্দীন বারী, সাবেক সদস্য আমীরুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী আবুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আবু বখতিয়ার সোহাগ, কাজী নাজমুল, সাঈদ রেজা, বোরহান বেপারী, রাশেদুল হক মিল্কী, এনামুল হক মামুন, জাহাঙ্গীর, নজরুল ইসলাম, বায়েজীদ হাসান সহ প্রমুখ।

