তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আহত সাংবাদিক সোনালীকে দেখতে জেলা প্রশাসনের প্রতিনিধি, আর্থিক সহায়তা প্রদান

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া বৈশাখী হোটেলের সামনের রাস্তায় গত সোমবার ২৫ মে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ অন্তত ৩ জন সাংবাদিক আহত হয়েছেন।

আহতদের মধ্যে দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সাংবাদিক সোনালী গুরুতর আহত হন। তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

ঘটনা জানতে পেরে জেলা প্রশাসক মো. রায়হান কবির মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ ইশতিয়াক কে আহত সাংবাদিক সোনালীকে দেখতে পাঠান। সহকারী কমিশনার সোনালীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এ সময় তিনি বলেন, “জেলা প্রশাসক স্যার সোনালীর চিকিৎসা ও সার্বিক বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।”

জেলা প্রশাসনের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক সোনালী বলেন, “জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাকে দেখতে আসায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই দুঃসময়ে প্রশাসনকে পাশে পেয়ে আমি সাহস পেয়েছি।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন দুর্ঘটনা আমাদের ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। সবার কাছে আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মিশনপাড়া এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সাংবাদিক সোনালীসহ কয়েকজন পথচারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত সাংবাদিক সোনালীর দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Related Articles

Back to top button