তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’ বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করেছে।

বুধবার ১-৭-২৬ ইং বিকেল ৫টায় নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার সভাপতি বুবলী আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে আম, জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখা সভাপতি সাংবাদিক কাজী আনিসুল হক হীরা ও সমাজসেবক অর্কো।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি মানুষেরই গাছ লাগানো উচিত। নারীদের মাধ্যমে এই সবুজের বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ উদ্যোগ।

কর্মসূচিতে সংস্থার সদস্য সুবলী আক্তার, তমা, শিউলি, শানান, পিয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা নারীদের আত্মনির্ভরশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

Related Articles

Back to top button