তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সাংবাদিক শিপন আহমেদ এর মৃত্যুতে জামায়াতের শোক

প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক খবরের পাতা–এর চীফ ফটো সাংবাদিক শিপন আহমেদ (৫২) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) শিপন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলাম হার্ট সেন্টার হাসপাতালে রাত আনুমানিক ২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যৌথ শোকবার্তায় জমায়াতের মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন “শিপন আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন।

