তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ গ্রেপ্তার

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান,অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Back to top button