নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সৃষ্ট ঘটনায় উভয় পক্ষের মামলা প্রত্যাহার – সমঝোতা
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে গত ২৯ অক্টোবর স্থানীয় একদল ফটো সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আগতদের হাতাহাতির মত ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষেই মামলা দায়ের করে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সামাজিক সমঝোতার মাধ্যমে আপোষ মীমাংসা হয়। একইসঙ্গে উভয় পক্ষ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেনের চেম্বারে দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর লক্ষ্যে আপোষ মীমাংসার একটি আপোষনামা ও মামলা প্রত্যাহারে উভয় পক্ষ স্বাক্ষর করে। এরমধ্যে দিয়ে উভয়পক্ষ আগামী দিনগুলোতে কেউ কারো বিরুদ্ধে কোনো প্রকার অশালীন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অপ্রীতিকর ঘটনার সমাপ্তি টানেন।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ. এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ, মাসুদ রানা রনি, রাশেদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর, মোঃ কাইয়ুম, মোঃররফিকুল্লাহ রিপন, মোঃনশহীদ, আলী হোসেন টিটু দেওয়ান, মোঃ মশিউর, মোঃ জাহিদ হোসেন, মেহেদী হাসান, লিমন দেওয়ান, ইমরান আহমেদ, নাজমুল ও কমল প্রমুখ উপস্থিত থেকে আপোষনামা স্বাক্ষর করেন।

