জাতীয়তাজা খবররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা বিএনপির পদযাত্রায় রুপগঞ্জ উপজেলা বিএনপির বিশাল মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :
গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে হাজারো নেতাকর্মীর বিশাল পদযাত্রা করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়ক থেকে শুরু করে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া প্রদক্ষিন করে নতুন কোর্টের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা।
এসময় রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল পদযাত্রায় অংশগ্রহণ করে।
নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাছির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button